1 Answers
উদ্দীপকে জামান হোসেন তার জমিতে গম চাষ করবেন। গম রবি শস্য। গমের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত। কার্তিক মধ্য অগ্রহায়ন গম চাষের উপযুক্ত সময়। গমের মাটি ঝুরঝুরা করে প্রস্তুত করা প্রয়োজন। এজন্য বাবুল হোসেনকে ৩ থেকে ৪ বার আড়াআড়ি জমি চাষ দিয়ে বার কয়েক মই দিতে হবে। জমিতে যাতে কোনো বড় ঢেলা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাওয়ার টিলারের সাথে রটোভেটর সংযোগ করে জমি চাষ দিলে মাটি ভালো হয় এবং একই সাথে মইও দেওয়া হয়।
ঝুরঝুরা মাটি গমের অঙ্কুরোদগমের জন্য খুবই উপযোগী। তাই বাবুল হোসেন উল্লিখিত উপায়ে গম চাষের জন্য জমি প্রস্তুত করবেন।
5 views
Answered