1 Answers

উদ্দীপকে উল্লিখিত বুই, কাতলা, ইলিশ, পাঙ্গাশ, বোয়াল ও আইড় মাছ ধরার বিধিনিষেধ সংক্রান্ত আইনগুলো ব্যাখ্যা করা হয়েছে।
চাষের উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তি প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) নিচের আকৃতির বুই, কাতলা; প্রতি বছর নভেম্বর হতে মে মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) নিচের আকৃতির ইলিশ যা 'জাটকা' নামে পরিচিত তা ধরা নিষেধ। আবার প্রতি বছর নভেম্বর হতে এপ্রিল মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) নিচের আকৃতির পাঙ্গাশ; প্রতি বছর ফেব্রুয়ারি হতে জুন মাস পর্যন্ত ৩০ সেন্টিমিটারের (১২ ইঞ্চি) ছোট আকারের বোয়াল, আইড় মাছ ধরা, নিজেদের দখলে রাখা, পরিবহন বা বিক্রি করা নিষিদ্ধ। এ ধরনের আইন প্রথমবার ভঙ্গকারীর শাস্তি হবে কমপক্ষে ১ মাস হতে সর্বোচ্চ ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং তৎসহ সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা। পরবর্তীতে প্রতিবার আইন ভঙ্গের জন্য কমপক্ষে ২ মাস হতে সর্বোচ্চ ১ বছর সশ্রম কারাদণ্ড এবং তৎসহ সর্বোচ্চ ২০০০ টাকা জরিমানা দিতে হয়।
সুতরাং, মৎস্য সম্পদ রক্ষার্থে উল্লিখিত মৎস্য সংক্রান্ত আইন মেনে চলা জরুরি।

6 views

Related Questions