1 Answers

উদ্দীপকের মৎস্য চাষিদের পুকুরে প্রয়োগকৃত উপাদানটি হলো সার। সার দুই প্রকার। যথা- (ক) জৈব সার: যেমন- গোবর, হাঁস- মুরগির বিষ্ঠা এবং (খ) অজৈব সার: যেমন- ইউরিয়া, টিএসপি, এমওপি ইত্যাদি। চুন প্রয়োগের ৫-৭ দিন পর সার প্রয়োগ করতে হয়। রৌদ্রোজ্জ্বল দিনে সকাল থেকে পুকুরের মধ্যে সার প্রয়োগ করা উচিত। সার পানিতে গুলে সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দিতে হয়। সার প্রয়োগের ফলে পানিতে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন- ফসফরাস, পটাশিয়াম পানিতে মিশে। এ পুষ্টি উপাদান ব্যবহার করে পানিতে ফাইটোপ্লাংকটন তৈরি হয়। আর ফাইটোপ্লাংকটনের উপর নির্ভর করে জু-প্লাংকটন তৈরি হয়।
পুকুর প্রস্তুতির সময় সার প্রয়োগের মাত্রা:

জৈব সারঅজৈব সার
সারের নামমাত্রা (শতক প্রতি)সারের নামমাত্রা (শতক প্রতি)

গোবর

অথবা

মুরগির বিষ্ঠা

৫-৭ কেজিইউরিয়া১০০-১৫০ গ্রাম
টিএসপি৫০-৭৫ গ্রাম
৩-৪ কেজিএমওপি২০ গ্রাম

উপরোক্ত আলোচনা হতে পুকুরে সারের প্রকারভেদ ও পুকুর প্রস্তুতির সময় এর প্রয়োগমাত্রা জানা যায়।

5 views

Related Questions