1 Answers

রাজিবের মায়ের বলা বিবেচ্য বিষয়গুলোর মধ্যে উপযোগিতাকে চাহিদা মেটানোর ক্ষমতা বলা হয়। 

রাজিব তার নতুন সংসারের জন্য আসবাব কেনার পূর্বে কতগুলো বিষয় বিবেচনা করবে। যে আসবাবটি কেনা হবে সেটি চাহিদা মেটাতে পারবে কি না তা বিবেচনা করতে হবে। যেমন- ছোট শিশুর ব্যবহারের আসবাব তার বয়স উপযোগী হবে। খাট, চৌকি এগুলো আমাদের শয়ন কাজের চাহিদা মেটায়। আবার টুল, মোড়া, সোফা, চেয়ার এগুলো আমাদের বসার কাজের চাহিদা মেটায়। আসবাব কী উপাদানের তৈরি তার ওপরও উপযোগিতা নির্ভর করে। যেমন- কাঠের আসবাবের চেয়ে গদিওয়ালা আসবাবের আরাম বেশি। ফলে এর উপযোগিতা বেশি। রাজিব আসবাব ক্রয়ের পূর্বে আসবাবের উপযোগিতা অর্থাৎ চাহিদা মেটানোর ক্ষমতা বিষয়টি বিবেচনা করবে।

5 views

Related Questions