1 Answers
উদ্দীপকের হামিদ সাহেব তার জমিতে ২য় ফসল হিসেবে গম উৎপাদন করেন।
উদ্দীপকের হামিদ সাহেবের বাড়ি মধুপুর অঞ্চলে। উঁচু ও মাঝারি উঁচু ভূমি এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ করা যায় না, বিশেষ করে হাওর-বাঁওড় ও বিল অঞ্চলে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গমের চাষ ভালো হয়। যে মাটিতে অম্লাত্মক-ক্ষারত্মক মাত্রা ৬.০ থেকে ৭.০ সে মাটিতে গম ভালো হয়।
উপরের আলোচনা থেকে বলা যায়, হামিদ সাহেবের জমিটি গম চাষের উপযোগী হওয়ায় তিনি গম উৎপাদনে সফল হবেন।
4 views
Answered