1 Answers
ব্যক্তিক নৈপুণ্যের কারণে হুমায়ুন তার ব্যবসায়ে সফল হয়েছেন।
একমালিকানা ব্যবসায় যে কেউ স্বল্প পুঁজি নিয়ে গঠন করতে পারেন। নির্দিষ্ট কোনো ক্ষেত্রে পারদর্শী ব্যক্তি এ ব্যবসায় স্থাপন করে সহজেই সফলতা অর্জন করতে পারেন। এ কারণে একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তা বেশি।
উদ্দীপকের হুমায়ুন লেখাপড়ার পাশাপাশি একটি ফটোকপির দোকান দেন। এতে তিনি একাই মূলধন বিনিয়োগ করেন। ফটোকপির পাশাপাশি হুমায়ুন গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সেবা দেন। ব্যবসায়ের সব কাজ তিনি একা করতে না পারায় বড় ভাইকে ফটোকপি অংশের দায়িত্ব দেন। এতে তারা ব্যবসায়ের কাজ পরিচালনা সহজ হয়।
হুমায়ুন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার ফরম পূরণ, রেজাল্ট প্রকাশ, মেইল তথ্য বিনিময়, টার্ম পেপার তৈরি প্রভৃতি কাজগুলো করে থাকেন। এ কাজগুলো যে কেউ করতে পারে না। হুমায়ুনের দক্ষতা থাকায় তিনি কাজগুলো সঠিকভাবে করতে পারেন। এক্ষেত্রে এসব সেবা দেওয়ায় তার ব্যক্তিগত নৈপুণ্য প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, ব্যক্তিক নৈপুণ্যের কারণেই হুমায়ুনের ব্যবসায়ে সফলতা এসেছে।