1 Answers

ইলিয়াস শাহ 'শাহ-ই-বাঙ্গালা' উপাধি গ্রহণ করেছিলেন কারণ তিনিই প্রথম বৃহত্তর বাঙ্গালা তথা বাংলা রাজ্যের সৃষ্টি করেছিলেন।

ইলিয়াস শাহ ফিরোজাবাদের সিংহাসনে আরোহণের মাধ্যমে উত্তর ও উত্তর- পশ্চিম বাংলার অধিপতি হন। তারপর তিনি সোনারগাঁও, সাতগাঁও, বিহার, উড়িষ্যা, আসাম ইত্যাদি জয় করে বৃহত্তর বাংলার সৃষ্টি করেছিলেন। এ সময়ে এ অঞ্চলসমূহের অধিবাসীরা নিজেদের বাঙালি বলে পরিচয় দিতো, তাই ইলিয়াস শাহ 'শাহ-ই-বাঙালা' উপাধি ধারণ করেছিলেন।

6 views

Related Questions