1 Answers
ইলিয়াস শাহের শাসনামলে বাংলার অধিবাসীদের বাঙালি বলে সম্বোধন করা হতো বলে তাকে শাহ-ই-বাঙ্গালা বলা হতো।
১৩৪২ সালে স্বাধীন সুলতান হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতির সিংহাসনে বসেন। পরবর্তীতে তিনি লখনৌতির শাসক হিসেবে বঙ্গ অধিকার করে দুই ভূখণ্ডকে একত্রিত করে বৃহত্তর বাংলার সৃষ্টি করেন। এ সময় থেকেই বাংলার সকল অঞ্চলের অধিবাসীদের বাঙালি বলা হতো। এ কারণে ইলিয়াস শাহ 'শাহ-ই-বাঙ্গালা' ও 'শাহ-ই-বাঙালিয়ান' উপাধি গ্রহণ করেছিলেন।
5 views
Answered