1 Answers

স্বীয় রাজ্য গৌড়ের নিরাপত্তা রক্ষা করার জন্য গৌড়রাজ শশাংক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন।

রাজা শশাংক গৌড় অধিকার করে প্রতিবেশী অঞ্চলে (দণ্ডভুক্তি, উৎকল, কঙ্গোদ ইত্যাদি) রাজ্য বিস্তারের মাধ্যমে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিল। একটি পুষ্যভূতি রাজবংশের অধীনে থানেশ্বর এবং অন্যটি মৌখরী রাজবংশের অধীনে কান্যকুব্জ। থানেশ্বরের রাজা প্রভাকরবর্ধনের কন্যা রাজশ্রীর সাথে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ-থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিপন্ন হলে পাল্টা ব্যবস্থা হিসেবে স্বীয় শক্তি বৃদ্ধির জন্য শশাংক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন।

6 views

Related Questions