1 Answers

উদ্দীপক উল্লিখিত মনিরের ক্ষতস্থান ভরাটের প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন। এর ১ম এবং ২য় ধাপগুলো হলো যথাক্রমে। প্রোফেজ এবং প্রো-মেটাফেজ। নিচে ধাপগুলো বর্ণনা করা হলো- প্রোফেজ: এটি মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। ক্রোমোজোম থেকে পানি হ্রাস পায় এবং আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হয়। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুন্ডলিত অবস্থায় থাকে।
প্রো-মেটাফেজ: এ পর্যায়ের প্রথমে কতকগুলো তত্ত্বময় প্রোটিনের
সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বলা হয়। স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে বলে স্পিন্ডল তত্ত্ব। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। প্রাণিকোষে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে অবস্থিত সেন্ট্রিওল থেকে অ্যাস্টার-রে বিচ্ছুরিত হয়।

5 views

Related Questions