1 Answers

মাইটোসিস কোষ বিভাজনের ৪র্থ ধাপটি হলো অ্যানাফেজ এবং ৫ম ধাপটি হলো টেলোফেজ। নিচে এদের মধ্যে তুলনা করা হলো-

  • অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোেজামগুলো ইংরেজি V, L, J, I এর মতো আকার ধারণ করে। কিন্তু টেলোফেজ পর্যায়ে জলযোজনের ফলে ক্রোমোজোমগুলো লম্বা ও সরু দেখায়।
  • অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম ট্রাকশন তন্তুর সাথে যুক্ত থাকে। কিন্তু টেলোফেজ পর্যায়ে ট্রাকশন তন্তুর বিলুপ্তি ঘটে।
  • অ্যানাফেজ পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে গতিশীল থাকে। কিন্তু টেলোফেজ পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে স্থিরভাবে অবস্থান করে।
  • অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমে জলযোজন ঘটে না এবং নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত থাকে। অপরদিকে টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোতে জলযোজনের ফলে এরা ক্রমান্বয়ে সরু ও লম্বা হয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনঃআবির্ভাব ঘটে।
4 views

Related Questions