1 Answers
একটি স্বাভাবিক শিশুর সাথে রফিকের আচরণের তুলনা করলে তার আচরণ অস্বাভাবিক হিসেবে বিবেচিত হয়। যে শিশু অটিজমে আক্রান্ত তাকে অটিস্টিক শিশু বলে। অটিজম মস্তিষ্কজাত একটি স্নায়বিক সমস্যা, যা মস্তিষ্কের সাধারণ কর্মক্ষমতাকে ব্যাহত করে।
স্বাভাবিক শিশুরা পরিবারের সদস্য ও বাইরের লোকজনের সাথে মিশে ও কথা বলে। তাদের আচরণে কোনো অসংগতি চোখে পড়ে না। বয়সের সাথে সাথে তাদের নাম ধরে ডাকলে তারা সাড়া দেয়, বাবা-মা ও আপনজনদের চোখে চোখ রেখে তাকায়। কোনো ধরনের আনন্দদায়ক বস্তু বা বিষয় সে অন্যদেরকে বলে, নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহবোধ করে; কোলে চড়তে বা আদর পেতে পছন্দ করে। কিন্তু এসব আচরণ রফিকের মাঝে লক্ষ করা যায় না। তার আচরণে অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য বিদ্যমান। অটিস্টিক শিশুরা স্বাভাবিক শিশুদের থেকে আলাদা হয়। স্বাভাবিক শিশুরা ২-৩ বছর বয়সে যে সমস্ত শব্দ উচ্চারণ করতে পারে রফিকের মতো শিশুরা তা পারে না। স্বাভাবিক শিশুরা পুনরাবৃত্তিমূলক আচরণ করে না। কিন্তু রফিকের মতো শিশুরা বিশেষ ধরনের আচরণ বার বার করতে থাকে। তারা রুটিন মেনে চলতে ভালোবাসে যা স্বাভাবিক শিশুদের আচরণের একদম বিপরীত। অর্থাৎ স্বাভাবিক শিশুর তুলনায় অটিস্টিক রফিকের আচরণ ভিন্ন।