1 Answers
রফিক টিনজাতকরণের মাধ্যমে ফল সংরক্ষণ করে। রফিক নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে ফল সংরক্ষণ করল-
সে মানসম্পন্ন টাটকা ও পরিপক্ক ফল সংগ্রহ করল। এরপর ফলগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেয়। অপেক্ষাকৃত বড় ফলগুলো ছোট ছোট টুকরো করে নিল। তারপর ফুটন্ত পানিতে ফলগুলোকে ১০-১৫ মিনিট সিদ্ধ করে। এরপর ফলগুলো ও চিনির দ্রবণ অর্থাৎ সিরাপ ৮৫-৮৭° সে. তাপমাত্রায় উত্তপ্ত অবস্থায় টিনে ভর্তি করল। তারপর সে টিনের মুখ এমনভাবে বন্ধ করল যেন বাতাস না ঢুকে। ফলভর্তি টিন এরপর সে স্টেরিলাইজারে ১২১° সে তাপমাত্রায় ৩০ মিনিট ধরে সিদ্ধ করে নিল। এরপর সে ট্যাপের পানিতে টিন রেখে ঠান্ডা করল। উপরিউক্তভাবে সে টিনজাতকরণের মাধ্যমে ফল সংরক্ষণ করল।
4 views
Answered