1 Answers

বোরো মৌসুমে সেচ ব্যবস্থার জন্য কৃষি প্রকৌশলী এনায়েতপুর গ্রামের কৃষকদের জলাধারে পানি সংরক্ষণের পরামর্শ দেন।

জলাধারের পানি সংরক্ষণের উপায়সমূহ নিম্নরূপ:

i. বৃষ্টির পানি যখন বিলে জমা হয় তখন তা সংরক্ষণ করতে হবে। চৈত্র-বৈশাখ মাসে বিলের চারদিকে ছোট নালা বন্ধ করে, ভাঙা পাড় মেরামত ও উঁচু করে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায়। 

ii. নদী থেকে যেখানে খালের সৃষ্টি হয়েছে সেখানে ফ্লুইস গেট নির্মাণ করতে হবে। বর্ষাকালের শুরুতে ফ্লুইস গেট খুলে রেখে বর্ষার শেষ দিকে যখন বিল থেকে পানি বের হয়ে নদীতে প্রবাহিত হতে থাকবে তখন ফ্লুইস গেট বন্ধ করে দিতে হবে। 

iii. ডোবার পানির তলার মাটি বেলে প্রকৃতির হলে কর্দম মাটি দিয়ে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। বাষ্পীভবন বন্ধ করার জন্য ডোবায় কচুরিপানা ও কলমিলতা জন্মানো যেতে পারে। 

iv. বর্ষার মাঝামাঝি পানি হ্রাস শুরু হলেই নালার দুই পাশে মাটি দিয়ে সাময়িক বাঁধ তৈরি করতে হবে। নালা অগভীর হলে মাটি কেটে গভীর করতে হবে।

কৃষি প্রকৌশলীর পরামর্শমতো উল্লিখিত উপায়গুলো অনুসরণ করলে এনায়েতপুর গ্রামের কৃষকরা জলাধারে পানি সংরক্ষণ করতে পারবে।

5 views

Related Questions