1 Answers
বর্তমান বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কৃষিঋণের কোনো বিকল্প নেই।
কৃষিঋণ নিয়ে কৃষক পরিবার কৃষিপণ্য উৎপাদনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করেন। কৃষিপণ্য উৎপাদন সংশ্লিষ্ট আনুষঙ্গিক, যেমন-ট্রাক্টর, পাওয়ার টিলার, উফশী বীজ, সার, কীটনাশক ক্রয়সহ নানাবিধ কাজ করার জন্য কৃষি ঋণ গ্রহণ করেন। অনেকে কৃষিঋণ নিয়ে পোল্ট্রি খামার গড়ে তোলে। কেউ কৃষিঋণ নিয়ে দুধের গাভি পালনপূর্বক দুধ উৎপাদন করছেন।
তাই, কৃষিনির্ভর বাংলাদেশের পারিপার্শ্বিকতার বিবেচনায় কৃষিঋণ অত্যন্ত প্রয়োজনীয়।
4 views
Answered