1 Answers

বাংলাদেশে এই ধরনের মানবিক ও যৌক্তিক মূল্যবোধের বিজ্ঞানভিত্তিক পাঠ তথা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিঃসন্দেহে অপরিসীম।

সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে বাংলাদেশের মানুষ সমাজের একজন আত্মসচেতন ও শ্রেণিসচেতন সদস্য হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। এই বিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়, সমাজের সমস্ত সুযোগ-সুবিধাগুলো কারা, কতটা, কীভাবে ভোগ করছে, আর কারাই বা সমাজের সম্পদ ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সামাজিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও সমাজবিজ্ঞান প্রত্যক্ষ দিক নির্দেশনা প্রদান করে। আধুনিক যুগে সামাজিক অগ্রগতিকে দ্রুত ত্বরান্বিত করতেও সমাজবিজ্ঞান ব্যাপক ভূমিকা পালন করছে। বাংলাদেশ একটি অনুন্নত ও কৃষিপ্রধান দেশ হিসেবে পরিচিত। এদেশের কৃষির বৈশিষ্ট্য, কৃষি সম্পর্ক, কৃষি কাঠামো ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে কৃষি উন্নয়নের সমস্যা দূরীকরণে সমাজবিজ্ঞান বিশেষ ভূমিকা পালন করে। সর্বোপরি বাংলাদেশের সমাজ কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক সম্পর্কের সাথে আন্তঃসম্পর্কিত বিষয় সম্বন্ধে জ্ঞান অনুসন্ধানের জন্যেও সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন।

পরিশেষে বলা যায়, সমাজবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক জ্ঞান মানুষকে সমাজে সুন্দর ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তাই বাংলাদেশের মানুষের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

4 views

Related Questions