1 Answers
পাস্তুরিকৃত দুধ নিরাপদ, কেননা পাস্তুরিকরণে রোগ উৎপাদনকারী জীবাণু ধ্বংস হয়। অতি উচ্চ ও নিম্ন তাপমাত্রায় অণুজীব জন্মাতে ও বংশবিস্তার করতে পারে না। পাস্তুরিকরণ পদ্ধতিতে দুধের পচন ঘটানোর জন্য দায়ী অণুজীবকে তাপ দিয়ে (৬২.৮° সে. তাপে ৩০ মি., ৭২.২° সে. তাপে ১৫ সেকেন্ড এবং ১৩৭.৮° সে তাপে ২ সেকেন্ড) ধ্বংস করা হয়। ফলে ল্যাকটিক এসিড প্রস্তুতকারী জীবাণুর (যেমন- স্ট্রেপটোকক্কাই) সংখ্যা কমে যায়। পাস্তুরিকরণে দুধের পুষ্টিমান ঠিক থাকে এবং কোনো বিস্বাদের সৃষ্টি হয় না। এ কারণে দুধ পাস্তুরিকরণ করা প্রয়োজন।
5 views
Answered