1 Answers
উদ্দীপকের জামাল হোসেন স্থানীয় এনজিও থেকে যে ঋণ নেন তা চাষাবাদের জন্য ব্যয় করার কথা অর্থাৎ তিনি উৎপাদনশীল খাতে ব্যয় করার উদ্দেশ্যে ঋণ গ্রহণ করেন।
জামাল হোসেন তার অর্থ চাষাবাদে ব্যয় না করে ঘর মেরামতে ব্যবহার করেন। জামাল হোসেন তার ঋণের অর্থ অনুৎপাদনশীল খাতে ব্যয় করেন। চাষাবাদের ক্ষেত্রে ঋণের অর্থ ব্যয় করে ফসল উৎপাদনের মাধ্যমে জামাল তার মৌলিক চাহিদা পূরণ করতে পারতেন, অর্থাৎ তার বাসস্থান মেরামত করতে পারতেন। কিন্তু এই সময় ফসল উৎপাদনের চেয়ে ঘর মেরামতের কাজটি বেশি গুরুত্বপূর্ণ বলে জামাল হোসেনের মনে হয়েছে। ফসল উৎপাদন করে প্রাপ্ত অর্থ দিয়ে ঘর মেরামত অত্যন্ত সময় সাপেক্ষ। তাই তিনি প্রয়োজনীয়তা বিচারে ঋণের অর্থ ফসল চাষাবাদে ব্যয় না করে ঘর মেরামত করেন এবং ঋণের অর্থ পরিশোধে বিভিন্ন সমস্যায় পড়েন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলতে পারি, জামাল হোসেন তার ঋণের অর্থ অনুৎপাদনশীল খাতে ব্যয় করায় এরূপ সমস্যায় পড়েন।