1 Answers

পোল্ট্রি বলতে মানুষের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় পালিত বিভিন্ন প্রকার গৃহপালিত পাখি, যেমন-হাঁস, মুরগি, কবুতর ইত্যাদিকে বোঝায়। পোল্ট্রি পালনের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব, যা আমাদের শরীরের পুষ্টি সাধন, ক্ষয়পূরণ, বৃদ্ধি ও কর্মশক্তি যোগাতে সহায়তা করে। পোল্ট্রি পালনের মাধ্যমে অর্থ আয় ও বেকারত্ব দূর করা যায়। পোল্ট্রির হাড়, বিষ্ঠা থেকে তৈরি জৈবসার জমিতে ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায়। এছাড়াও পরিবেশের উন্নয়ন, শিল্পের উপকরণ ও মাছের খাদ্য হিসেবেও এর ব্যবহার রয়েছে। তাই বলা যায়, গ্রামীণ দুঃস্থ লোকদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে পোল্ট্রির প্রয়োজনীয়তা অপরিসীম।

5 views

Related Questions