1 Answers

ব্র্যাক কর্মশালার বক্তা পোল্ট্রির অধিক ডিম উৎপাদনে সুষম খাদ্যের ভূমিকার পাশাপাশি রোগ প্রতিরোধের বিষয়টিকে সর্বাধিক গুরুত্বসহকারে তুলে ধরেন।
পোল্ট্রির বেশিরভাগ রোগে আক্রান্ত হওয়ার পর ব্যবস্থা গ্রহণ করলেও তেমন ভালো ফল পাওয়া যায় না। রোগাক্রান্ত হাঁস-মুরগির ডিম উৎপাদনের ক্ষমতা কমে যায়। এছাড়া দেহের ওজন কমে যাওয়ায মাংস উৎপাদনও হ্রাস পায়। তাই খামার স্থাপন করার পূর্বেই হাঁস-মুরগির বিভিন্ন প্রকার রোগ এবং এ সকল রোগ প্রতিরোধ সম্পর্কত জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন।

পোল্ট্রির রোগ প্রতিকার অপেক্ষা রোগ প্রতিরোধ অনেক সহজ এবং সাশ্রয়ী। কোনো খামারির পোল্ট্রির রোগ প্রতিরোধ সম্পর্কিত সঠিক জ্ঞান থাকলে খামার থেকে তার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্র্যাক আয়োজিত কর্মশালার বক্তা রোগ প্রতিরোধের বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়েছিলেন, কারণ অধিকাংশ নতুন খামারির রোগ পতিরোধ ব্যবস্থা সম্পর্কিত কোনো বিশেষ জ্ঞান থাকে না। কিন্তু রোগ প্রতিরোধ সম্পর্কিত জ্ঞান রাখা খামার স্থাপনের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। পোল্ট্রির অধিকাংশ রোগ সংক্রামক তাই একবার হয়ে গেলে আর করণীয় কিছু থাকে না।

উপরিউক্ত কারণসমূহের জন্যে ব্র্যাক কর্মশালার বক্তা পোল্ট্রির রোগ প্রতিরোধের বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়েছিলেন।

5 views

Related Questions