1 Answers

উদ্দীপকে অপরাধ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা অর্থাৎ সংশোধনমূলক ব্যবস্থা একটি উত্তম পন্থা। কারণ এ ব্যবস্থায় কতগুলো মানবিক দিক বজায় রেখে অপরাধ সংশোধন করা হয়।

সংশোধনমূলক পদ্ধতির মূলকথা হলো অপরাধীর চারিত্রিক সংশোধন। এ পদ্ধতি অপরাধীকে স্বাভাবিক সমাজজীবনে পুনর্বাসন করতে চায়। এ পদ্ধতির ক্ষেত্রে কিছু যুক্তির আশ্রয় নেওয়া হয়। যেমন- যে কারণেই হোক অপরাধী ভুলবশত অপরাধ সংঘটন করেছে কিন্তু সে মূলত সমাজেরই একজন মানুষ। তাই তার ভুল ভেঙে দিতে এবং চারিত্রিক সংশোধনের জন্য তাকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে পাঠানো প্রয়োজন। আবার এই পদ্ধতিতে অপরাধীকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। তাই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করাই এ পদ্ধতির অন্যতম লক্ষ্য।

সংশোধনমূলক পদ্ধতিতে ব্যক্তিকে অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। অপরাধ প্রতিরোধের আরো যে ব্যবস্থা রয়েছে যেমন- প্রতিরোধমূলক, প্রতিকারমূলক, নিবারণমূলক এগুলো অপরাধ প্রশমনে কার্যকর পদক্ষেপ হলেও কখনও কখনও অমানবিক হয়ে যায়। আবার এমনও দেখা গেছে অপরাধীকে মারাত্মক শাস্তি দেওয়ার কারণে সে অপরাধ জগৎ থেকে তো ফিরে আসেইনি বরং আরো বেশি মাত্রায় জড়িয়ে পড়েছে। তাই অপরাধ দমনে আমি মনে করি সংশোধনমূলক পদ্ধতি একটি উত্তম পদ্ধতি। কারণ এর মাধ্যমে অপরাধীকে অপরাধ জগৎ থেকে শান্তিপূর্ণ উপায়ে ফিরিয়ে আনার চেষ্টা করা করা হয়।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, অপরাধ প্রতিরোধে উদ্দীপকে গৃহীত ব্যবস্থা অর্থাৎ সংশোধনমূলক পদ্ধতিই উত্তম পন্থা।

5 views

Related Questions