1 Answers
হাসিনা ব্র্যাক আয়োজিত কর্মশালা থেকে লেয়ার খামার স্থাপনের জন্যে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছিলেন। এই জ্ঞান কাজে লাগিয়ে তিনি নিম্নোক্তভাবে সফল লেয়ার খামার স্থাপন করেছিলেন-
১. হাসিনা তার পৈত্রিক জমিতে লেয়ার মুরগির খামার করেছিলেন। এতে করে জায়গা বাবদ তার অতিরিক্ত অর্থ লাগে নাই।
২. খামার করতে যে মূলধন প্রয়োজন তা হাসিনা ব্র্যাক (এনজিও) থেকে ঋণ হিসেবে নিয়েছিলেন।
৩. তিনি ঘরের সকল আসবাবপত্র, খাবার ও পানির পাত্র পরিষ্কার- পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতেন।
৪. লেয়ারকে তিনি সঠিক নিয়মে সুষম খাদ্য দিতেন এবং দিনে গড়ে
১৬ ঘণ্টা ঘরে আলোর ব্যবস্থা করতেন। ৫. সময়মতো ডিম সংগ্রহ করতেন এবং মুরগিকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতেন।
৬. সপ্তাহে ২ বার লিটার ওলটপালট করে দিতেন এবং তাতে চুন ছিটিয়ে দিতেন।
উপর্যুক্ত কারণে হাসিনার লেয়ার খামারের মুরগিগুলো সঠিকভাবে বেড়ে উঠেছিল এবং যথেষ্ট পরিমাণ ডিম পেড়েছিল। এভাবে হাসিনা তার ব্র্যাক কর্মশালার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার খামার থেকে লাভবান হয়েছিলেন।