1 Answers
উদ্দীপকে মিস আদিবা ছোট্ট করে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তা হলো সংগঠন, যাকে একটা দেহের বাহুর সাথে তুলনা করা হয়।
প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদি সংহত ও সমন্বিত করার কৌশলকে সংগঠন বলে। এটি হলো কতিপয় ব্যক্তির সংঘবদ্ধ সম্পর্কের কাঠামো। উদ্দীপকে মিস আদিবা স্বল্প পুঁজি ও কতিপয় নারী শ্রমিক নিয়ে একটা ছোট্ট সেলাই কারখানা গড়ে তুলেছেন। যেখানে তিনিই ছিলেন একক ব্যবস্থাপক। শ্রমিকদের মধ্যে একজন সিনিয়র দক্ষ কর্মী কাজ তত্ত্বাবধানে তাকে কিছুটা সহায়তা করত। এরপর প্রতিষ্ঠান বড় হয়েছে এবং বিভিন্ন বিভাগ দেখাশোনার জন্য অনেকে কাজ করেন। অর্থাৎ মিস আদিবার প্রতিষ্ঠানকে একটি সংগঠন হিসেবে নির্দেশ করা হয়েছে যা একটা দেহের বাহুর সাথে তুলনা করা হয়। সংগঠনে কতিপয় ব্যক্তি লক্ষ্যার্জনের জন্য একত্রে কাজ করে। ব্যক্তিবর্গের মধ্যে কেউ ঊর্ধ্বতন ও কেউ অধস্তন হিসেবে সম্পর্কযুক্ত থাকে। প্রতিষ্ঠানের কর্মকাণ্ড যত। বাড়ে ব্যবস্থাপনার পর্যায় বা স্তরও ততই বৃদ্ধি পায়। তাই বলা যায়, মিস আদিবা যে সংগঠন গড়ে তুলেছেন তাকে একটি দেহের সাথে তুলনা করা হয়।