1 Answers
উদ্দীপকে উল্লেখ্য হাসান আলী ও তার সহযোগীগণ সমবায় সমিতি গড়ে তুলেছিলেন।
সম অধিকারের ভিত্তিতে নিজেদের কল্যাণের জন্য যে ব্যবসায় সংগঠন গড়ে তোলা হয় সেটিই সমবায় সমিতি।
উদ্দীপকে সমিতির নিয়ম অনুসারে হাসান আলীদের প্রতিষ্ঠানটি মোট লাভের ১৫% অর্থাৎ ৩৩,০০০ টাকা সঞ্চিতি তহবিলে জমা দেয় এবং ৬,৬০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন এবং মোট মুনাফার অবশিষ্ট অংশ সদস্যরা সমভাবে ভাগ করে নেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটির সদস্যরা নিজেদের সহযোগিতায় সচেষ্ট। তারা স্বেচ্ছায় একত্রিত হয়ে এ সংগঠন গঠন করেছেন।
সুতরাং বলা যায়, হাসান আলী ও তার সহযোগীগণ সমবায় সমিতিই গঠন করেছেন।
4 views
Answered