1 Answers

ভোলার চরফ্যাশনের জেলেরা একত্রিত হয়ে উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন।

কতিপয় উৎপাদক নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। কমবিত্তসম্পন্ন উৎপাদক পণ্য উৎপাদন ও বিক্রয়ে নানান অসুবিধায় ভোগে। মহাজন, মধ্যস্থব্যৱসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্ম্যে এরা দিশেহারা থাকে। এসকল অসুবিধা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ক্ষুদ্র উৎপাদকগণ এ ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন।

উদ্দীপকে ভোলার চরফ্যাশনের জেলেরা একত্রিত হয়ে বিধি মোতাবেক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে একটি সমবায় সংগঠন প্রতিষ্ঠা করেন। যেহেতু উদ্দীপকের জেলেরা মহাজন, মধ্যস্বব্যবসায়ী ইত্যাদির হাত থেকে পরিত্রাণ পেতে, ন্যায্যমূল্য প্রাপ্তির আশায় এবং নিজেদের আর্থসামাজিক উন্নয়নে একত্রিত হয়ে উক্ত সমবায় সমিতি গড়ে তোলেন। তাই বলা যায়, উদ্দীপকে ভোলার চরফ্যাশনের জেলেরা একত্রিত হয়ে পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন।

4 views

Related Questions