1 Answers
যমুনা তীরের তাঁতিরা উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন
কতিপয় উৎপাদক নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। কমবিত্তসম্পন্ন উৎপাদক পণ্য উৎপাদন ও বিক্রয়ে নানান অসুবিধায় ভোগে। মহাজন, মধ্যস্থব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্ম্যে এরা দিশেহারা থাকে। এসব অসুবিধা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ক্ষুদ্র উৎপাদকগণ এ ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠা করে।
উদ্দীপকে যমুনা তীরের তাঁতিরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে রেজিষ্ট্রেশনের মাধ্যমে একটি সমবায় সংগঠন প্রতিষ্ঠা করেন। যেহেতু উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে উৎপাদকগণ অর্থাৎ তাঁতিরা একত্রিত হয়ে উক্ত সমবায় সমিতিটি গঠন করেছে। তাই বলা যায়, উদ্দীপকে যমুনা তীরের তাঁতিরা একত্রিত হয়ে পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার আশায় উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন।