'টাঙ্গাইলের মিষ্টি দোকানের কর্মরত ব্যক্তিবর্গ কী ধরনের ব্যবসায় গঠন করেছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
4 views
1 Answers
টাঙ্গাইলের মিষ্টির দোকানের কর্মরত ব্যক্তিবর্গ সমবায় ব্যবসায় সংগঠন গঠন করেছেন।
পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।
উদ্দীপকে টাঙ্গাইলের বিভিন্ন মিষ্টির দোকানের কর্মরত ৪০ জন কর্মী সমতার নীতি অনুসরণ করে নিজেদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে একটি ব্যবসায় প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা ৪০ জন, প্রত্যেকেই সমপেশার, প্রত্যেকেরই উদ্দেশ্য পারস্পরিক কল্যাণ যেগুলো সমবায়ের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে টাঙ্গাইলের মিষ্টির দোকানের কর্মরত ব্যক্তিবর্গ সমবায় ব্যবসায় সংগঠন গঠন করেছেন।
4 views
Answered