1 Answers

উদ্দীপকে উল্লেখ্য জনাব আমিনের গঠিত সমবায় সমিতিটি হলো ভোক্তা সমবায় সমিতি।

অপেক্ষাকৃত কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জন্য কম আয়ের মানুষ যে খুচরা দোকান বা সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে।

উদ্দীপকে জনাব আমিন যে সমবায় সমিতি গঠন করেছেন তার মূল লক্ষ্য হলো ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য ক্রয়। তারা এ সমবায় সমিতির মাধ্যমে বৃহদায়তন ক্রয় সুবিধা পাচ্ছেন। তাদের ভোগ্যপণ্য ক্রয়ে মধ্যস্বত্ব ব্যবসায়ীর কোনো ভূমিকা নেই বলে তারা মধ্যস্বত্ব ব্যবসায়ীর দৌরাত্ম্য থেকে মুক্ত।

সুতরাং বলা যায়, ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য প্রাপ্তির লক্ষ্যে জনাব আমিনের গঠিত সমবায় সমিতিটি একটি ভোক্তা সমবায় সমিতি।

5 views

Related Questions