উদ্দেশ্যের ভিত্তিতে অমরসিংহপুর গ্রামের কৃষকরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করেন?- ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দেশ্যের ভিত্তিতে অমরসিংহের গ্রামের কৃষকরা বিক্রয় সমবায় সমিতি গঠন করেন।
কোনো এলাকার একই ধরনের ক্ষুদ্র উৎপাদনকারীগণ বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যে সমবায় সমিতি স্থাপন করলে তাকে বিক্রয় সমবায় সমিতি বলে। এর ফলে মধ্যস্থ ব্যবসায়ীদের ওপর হতে যেমনি নির্ভরতা কমানো যায় তেমনিভাবে সুবিধাজনক মূল্যে পণ্য বিক্রয়ের সুযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকে অমরসিংহপুর গ্রামের সাধারণ কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবার জন্য একটি সমিতি গঠন করেন। এ সমিতি দ্বারা গ্রামবাসীরা মধ্যস্বত্বভোগীদের হাত হতে রক্ষা পেয়েছে। ন্যায্যমূলা পাবার এবং মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত বিক্রয় সমবায় সমিতি গঠন করা হয়। তাই বলা যায়, উদ্দেশ্যের ভিত্তিতে অমরসিংহের গ্রামের কৃষকরা বিক্রয় সমবায় সমিতি গঠন করেন।