1 Answers
জারিন তার প্রতিষ্ঠানে গিয়ে প্রেষণার X ও Y তত্ত্বের সাথে কর্মীদের আচরণের মিল খুঁজে পেলেন।
X তত্ত্ব অনুযায়ী মানুষ কাজকে ঘৃণা করে। ভয়-ভীতি প্রদর্শন না করলে মানুষ কাজ করতে চায় না। আবার Y তত্ত্ব অনুযায়ী কর্মী কাজ করতে পছন্দ করে ও আনন্দ পায়।
উদ্দীপকে জারিন প্লাস্টিক কারখানা পরিদর্শনে গিয়ে দেখলেন উৎপাদন বিভাগের Y তত্ত্বের মনোযোগসহকারে আনন্দের সাথে কাজ করছে। এটি প্রেষণার তত্ত্বের সাথে মিল রয়েছে। সুষ্ঠু পরিবেশ এবং কাজের স্বীকৃতি তাকে কাজের প্রতি মনোনিবেশ বৃদ্ধি করে। অন্যদিকে প্যাকেজিং বিভাগে জারিন কয়েকজন কর্মীকে কাজ করতে দেখেন এবং বাকিরা খোঁশগল্প করছে। এটি প্রেষণার X তত্ত্বের সাথে মিলে যায়। সুতরাং জারিনের পরিদর্শনে X ও Y তত্ত্বের বাস্তব প্রয়োগ ঘটেছে।
4 views
Answered