1 Answers

উদ্দীপকের সানিনের মধ্যে সৃজনশীল বৈশিষ্ট্য বিদ্যমান। সৃজনশীলতা মানুষের একটা অবান্তর লক্ষণ। কারণ এ গুণটা মানুষের মধ্যে বিদ্যমান কিন্তু তা জাত্যর্থের অংশ নয় কিংবা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটা উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করে দেখায় সে গুণ বা গুণাবলিকে ঐ উপজাতির লক্ষণ বা বিভেদক লক্ষণ বলে। যেমন- 'সৃজনশীল' গুণটা মানুষ উপজাতিকে প্রাণীর অন্যান্য উপজাতি থেকে পৃথক করে দেখায়। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিংবা জাত্যর্থ থেকে আবশ্যিকভাবে অনুমিত নয় তাকে 'অবান্তর লক্ষণ' বলে। যেমন- 'সৃজনশীলতা' এই গুণটা মানুষের মধ্যে বিদ্যমান কিন্তু তা জাত্যর্থের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে এটা অবান্তর লক্ষণ। 

লক্ষণ ও অবান্তর লক্ষণের বৈশিষ্টের মধ্যে তাদের পার্থক্য ফুটে ওঠে।

4 views

Related Questions