1 Answers
উদ্দীপকে জনাব রুহুল হোসেন হোসেন নদীতে চর জেগে ওঠার বিষয়টি লক্ষ করেন। এটি আমাদের দেশের নদীগুলোর জন্য ক্ষতিকর । এর কারণে একদিন যেমন পানি চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে অন্যদিকে পানির সংকটও দেখা দিচ্ছে। সে কারণে সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ ও বণ্টন নিশ্চিত করতে এ সম্পদের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানির ব্যবস্থাপনা বলা হয়। শীত ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্তি নিশ্চিত করতে নদনদী, খাল, পুকুর, হাওর ও বিলে পরিকল্পিতভাবে পানি ধরে রাখার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা করা যায়। আধুনিককালে পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য এর ব্যবস্থাপনার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। নতুবা এ সম্পদের অপব্যবহার, দুষ্প্রাপ্যতা, রাসায়নিকীকরণসহ নানা কারণে পরিবেশ বিপর্যয় এবং জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। পানি দূষণ ও দুষ্প্রাপ্যতা যেভাবে বাড়ছে তাতে খাদ্যোৎপাদন ব্যাহত হওয়ায় আশঙ্কা রয়েছে। এজন্য দেশে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের জন্য খাদ্য নিরাপত্তার স্থায়ী সমাধানে সকলকে কাজ করতে হবে। দেশের নদনদীগুলো পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। অনেক নদী শুকিয়ে গেছে। এসব নদনদীতে খনন সম্পাদন করলে পানি প্রবাহ এবং সংরক্ষণ সম্ভব হবে।