1 Answers
অষ্টাঙ্গযোগের প্রথম ধাপটি হলো যম। মহর্ষি পতঞ্জলি মানুষের আত্মানুসন্ধানে যোগের যে আটটি ধাপ নির্দেশ করেছেন সেগুলোই অষ্টাঙ্গযোেগ বলে পরিচিত। এর মধ্যে প্রথম ধাপ যম যার অর্থ সংযম, ইন্দ্রিয় এবং মনকে হিংসা, অশুভভাব ইত্যাদি থেকে সরিয়ে আত্মকেন্দ্রিক করা। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ-এই পাঁচ প্রকার যম রয়েছে।
5 views
Answered