1 Answers
মিসেস শেলীর কাজে সফলতা লাভের জন্য সিদ্ধান্ত গ্রহণ ধাপটি সহায়তা করে।
সিদ্ধান্ত গ্রহণের মূলকথা হলো সমস্যা সমাধানে একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা। পরিবার যেকোনো সময় পরিবর্তিত অবস্থার বা সমস্যার সম্মুখীন হতে পারে। এ অবস্থা মোকাবিলা করার জন্য বিভিন্ন বিকল্প পন্থা থেকে সবচেয়ে উত্তম পন্থাটি বেছে নেওয়াই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। একটি পরিবারের ব্যক্তিগত ও দলগত উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। পরিবারের ছোটখাটো অনেক সমস্যায় এককভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপককে দক্ষ ও দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়। কারণ অনেকগুলো বিকল্প পন্থা থেকে একটি উপায় বেছে নেওয়া খুবই কঠিন কাজ। এ ব্যাপারে সময় নিয়ে বিচার-বিশ্লেষণ করে দেখতে হয় কোন বিকল্প সমাধানটি বেশি কার্যকর।
মিসেস শেলী একজন দক্ষ গৃহ ব্যবস্থাপক। তাই তিনি পারিবারিক লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে বিভিন্ন বিকল্প পন্থার মধ্যে উত্তম পন্থাটি বেছে নেন এবং কাজে সফলতা লাভ করেন।