1 Answers

আলোচ্য উদ্দীপকে উচ্ছ্বাসের কাছে তার মা পুরোহিত ও ব্রাহ্মণের মধ্যে যে তুলনামূলক আলোচনা তুলে ধরেন তা নিচে দেওয়া হলো-

পুরের বা লোকালয়ের হিতের জন্য পূজা করা হয়। যিনি পূজাঅর্চনার অনুষ্ঠান পরিচালনায় প্রধান ভূমিকা পালন করেন এবং পূজার সময় সকলের অগ্রভাগে থাকেন, তাঁকে পুরোহিত বলে। মূলত এটি একটি পেশা। সাধারণত ব্রাহ্মণ বর্ণের লোকেরাই  পৌরহিত্য করে থাকেন। পৌরহিত্য করার সময় সংস্কৃত ভাষাজ্ঞান ও শাস্ত্রজ্ঞান থাকা প্রয়োজন।

অপরদিকে, হিন্দুধর্মের একটি বর্ণের নাম হল ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলতে যাঁদের ব্রহ্মবিদ্যা সম্পর্কে সম্যক জ্ঞান ও ধারণা আছে বা যিনি ব্রহ্মবিধ এমন ব্যক্তিকে বোঝায়। ব্রাহ্মণ হলেই যে পৌরহিত্য করতে পারবেন এমন নয়। তবে বর্তমানকালে সংস্কৃত ভাষা ও শাস্ত্রে অভিজ্ঞ এবং ধর্মনিষ্ঠ যেকোনো বর্ণের ব্যক্তিই পৌরহিত্য করার যোগ্য।

4 views

Related Questions