1 Answers
আলোচ্য উদ্দীপকে জয় বৈষ্ণব ধর্মমতে বিশ্বাসী। সে ঈশ্বরের সাকার রূপকে বিশ্বাস করে। তার ধর্মমত অনুসারে সে কখনও মাছ, মাংস ভোজন করে না। অর্থাৎ সে নিরামিষভোজী। অপরদিকে, কমল শৈব ধর্মমতে বিশ্বাসী। তার ধর্মমত অনুসারে সে শিবের পূজা করে। সেও ঈশ্বরের সাকার রূপকে বিশ্বাস করে। তবে সে মাছ, মাংস ডিম সবকিছুই ভোজন করে। জয় বৈষ্ণব ধর্মের অনুসারী হওয়ায় সে গেরুয়া পোশাক পরে। কিন্তু কমল স্বাভাবিক পোশাক পরে। তবে দুজনের ধর্মমত ভিন্ন হলেও তারা একই ঈশ্বরের আরাধনা করে।
7 views
Answered