1 Answers
কমলের পরিলক্ষিত বিষয়গুলোর মাঝে শৃঙ্খলা বিদ্যমান।
এ বিশ্বের সকল জীবকুল ও চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সবই বিশ্বপ্রকৃতির অংশবিশেষ এবং ঈশ্বরের নির্দেশ অনুসারে যে যার ভূমিকা পালন করছে। হিন্দুধর্মে শাস্ত্রানুসারে ঈশ্বরকে মহাশক্তি হিসেবে অভিহিত করা হয়। আর ঈশ্বর এ মহাশক্তির উৎস বলেই তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা প্রভৃতি ঈশ্বরের সৃষ্টি। যা নিয়মতান্ত্রিকভাবে এ মহাবিশ্বে অবস্থান করছে। পৃথিবীর সবকিছুর মাঝে একটা ঐক্য রয়েছে। স্বাভাবিক নিয়মেই দিন শেষ হয় আবার রাত আসে। মানুষের জন্ম ও মৃত্যু একটা রহস্যজনক অধ্যায়। প্রত্যুষে সূর্য উদিত হয়, বিকেলে অস্ত যায় এটি মহাবিশ্বের একটি শৃঙ্খলা, আর বিশ্বের এ শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
6 views
Answered