1 Answers

উদ্দীপকে অমিত যে দেশে বাস করে সেটি হলো ভারত। অন্যদিকে বিপ্লবের দেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল এবং বর্ষাকালে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ৩৪০ সে.মি। এটি বাংলাদেশের জলবায়ুকে নির্দেশ করে।

বাংলাদেশ ও ভারতের বর্ষাকালের বৈশিষ্ট্যে বেশকিছু বৈসাদৃশ্য রয়েছে। ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল। সূর্য কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করায় উত্তর ভারতে উত্তাপ অত্যন্ত (৩২°সে.') বৃদ্ধি পায়। দক্ষিণে ক্রমশ তাপমাত্রা কমতে থাকে। অন্যদিকে বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। এ সময় সূর্য বাংলাদেশের ওপর লম্বভাবে কিরণ দিলেও অধিক বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা তত বৃদ্ধি পায় না। তবে আবাহওয়া সর্বদা উষ্ণ থাকে। এ সময় গড় উষ্ণতা প্রায় ২৭ ডিগ্রি সে.। ভারতে বর্ষাকালে সমুদ্রের উপর দিয়ে অতিক্রান্ত দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু প্রবাহিত হয় বলে প্রচুর জলীয় বাষ্প থাকে। হিমালয় ও উচ্চ পর্বতগাত্রে বাধাপ্রাপ্ত হয়ে এ বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। ফলে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫% এ ঋতুতেই হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশের বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। দেশের মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগ এ ঋতুতেই হয়ে থাকে। গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন ১১৯ সে.মি এবং সর্বোচ্চ ৩৪০ সে.মি।

সবশেষে বলা যায়, অমিত ও বিপ্লবের দেশের বর্ষাকাল বৃষ্টিবহুল। কিন্তু তাপমাত্রার দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে।

5 views

Related Questions