1 Answers
দৃশ্য-১-এ মিয়ানমারের বর্ষাকালের প্রতিফলন ঘটেছে।
মিয়ানমারে বর্ষাকাল হলো মে থেকে অক্টোবর মাস পর্যন্ত। এ সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। মে মাসের মাঝামাঝি সময়ে ইয়াঙ্গুনে বৃষ্টিপাত শুরু হয় এবং মাসের শেষদিকে এটি সারা দেশে বিস্তার লাভ করে এবং অক্টোবর মাস পর্যন্ত এ বৃষ্টিপাত চলতে থাকে। মিয়ানমারের বিভিন্ন এলাকায় এ বৃষ্টিপাতের পরিমাণে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। আরাকান ও টেনাসেরিস উপকূলে প্রচুর পরিমাণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ২০০ সে. মি. পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। যখন দেশের সর্ব উত্তরের পাহাড়িয়া অঞ্চলে মাত্র ৮০ সে.মি. পরিমাণ বৃষ্টিপাত হয়।
উদ্দীপকে আমি মনে করি, তার বাবার সাথে স্পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে লক্ষ করেছে যে সেখানে মে মাস থেকে বর্ষাকাল শুরু হয়। অর্থাৎ পাঠ্যপুস্তক অনুযায়ী তা মিয়ানমারের বর্ষাকালের প্রতিফলন ঘটেছে, যা আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে।