1 Answers
উদ্দীপকের অমিত যে দেশে বাস করে সেই দেশটি হলো ভারত।
বিশাল আয়তনের দেশ হওয়ায় ভারতের জলবায়ু বিচিত্র। অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ প্রভৃতির ভিন্নতার কারণে এর জলবায়ু বিচিত্র। উদ্দীপকের অমিতের দেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল এবং মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল যা ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য। ভারতে শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয়। শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় সমগ্র ভারতে উত্তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়। এ সময় দেশের উপর দিয়ে পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। হিমমণ্ডল থেকে নির্গত হওয়ায় এবং স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বায়ু শুষ্ক ও শীতল। হিমালয় পর্বতমালা উত্তর অঞ্চল জুড়ে প্রাচীরের ন্যায় দন্ডায়মান থাকায় এ শুষ্ক ও শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না; এজন্য ভারত শীতের কবল থেকে রক্ষা পায়। শীত ঋতুতে সমগ্র ভারতের আবহাওয়া শুষ্ক, শীতল ও আরামদায়ক থাকে। আকাশ থাকে স্বচ্ছ, নির্মল ও মেঘমুক্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে দীর পরিশেষে বলতে পারি, অমিতের বাসকৃত দেশের শীতকাল এরূপ বৈশিষ্ট্যের হয়ে থাকে না ।