1 Answers

সঞ্জীব দ্রং মাতৃতান্ত্রিক পরিবারে বাস করে।
কর্তৃত্বের ভিত্তিতে পরিবার পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক; এই দুই ভাগে বিভক্ত। যে পরিবারে ক্ষমতা ও কর্তৃত্বের ভার মায়ের হাতে থাকে অর্থাৎ মা পরিবারের প্রধান কর্তা তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। এ ধরনের পরিবারে সন্তানরা মাতার পরিচয়ে পরিচিত হয়। মাতৃতান্ত্রিক পরিবারে স্বামী তার স্ত্রীর বাড়িতে ব্যবস্থাপক হিসেবে বাস করে। পরিবারের ভরণপোষণের দায়িত্ব থাকে স্ত্রীর ওপর। আমাদের দেশে গারো ও খাসিয়া সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়।
উদ্দীপকের সঞ্জীব দ্রংয়ের বাবা সংসারের ব্যবস্থাপক হিসেবে মায়ের বাড়িতে বাস করছেন। আবার সঞ্জীব দ্রং মায়ের পরিচয়ে পরিচিত। এসব বিষয় মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সঞ্জীব দ্রং মাতৃতান্ত্রিক পরিবারে বাস করে।

5 views

Related Questions