1 Answers

উদ্দীপকে নিলয়ের বাবা প্রাচীন বাংলার হিন্দু সমাজের ব্রাহ্মণ শ্রেণির প্রতিনিধিত্ব করছে।

প্রাচীন বাংলার হিন্দু সমাজব্যবস্থায় জাতিবর্ণ প্রথা প্রচলিত ছিল। বিভিন্ন পেশাকে ভিত্তি করে এ প্রথার সৃষ্টি হয়েছিল। এ সমাজব্যবস্থায় চারটি উল্লেখযোগ্য বর্ণ ছিল। এগুলো হলো- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এদের প্রত্যেকের আবার আলাদা মর্যাদা ও পেশা নির্ধারিত ছিল। যেমন- ব্রাহ্মণরা ছিল সবচেয়ে উঁচু বর্ণ এবং তারা সবচেয়ে বেশি মর্যাদা লাভ করত। এদের কাজ ছিল অধ্যয়ন, অধ্যাপনা, পূজা-পার্বণ পরিচালনা করা। যেমনটি উদ্দীপকের নিলয়ের বাবার ক্ষেত্রেও দেখা যায়।

উদ্দীপকের নিলয়ের বাবা একজন শিক্ষক। তিনি গ্রামের বিভিন্ন অনুষ্ঠান যেমন- বিয়ে, পূজা প্রভৃতি পরিচালনা করেন। পূর্বোক্ত আলোচনায় স্পষ্ট যে ব্রাহ্মণ শ্রেণির লোকেরাই মূলত এ কাজগুলো করে থাকেন। তাই বলা যায়, নিলয়ের বাবা হিন্দু সমাজের ব্রাহ্মণ শ্রেণির প্রতিনিধিত্ব করছেন।

5 views

Related Questions