1 Answers
ছাত্রীদের বিকাশ ও বর্ধন সম্পর্কিত ধারণার পরিবর্তন হয়েছে। বিকাশ ও বর্ধনকে অনেকে এক মনে করলেও বিষয় দুটি সম্পূর্ণ আলাদা। বর্ধন হচ্ছে পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন।
শিক্ষক বলেন, বর্ধন বলতে দৈহিক আকার-আয়তনের পরিবর্তনকে বোঝায়। বিকাশ হলো দৈহিক আকার-আয়তনসহ পরিবর্তনশীল আচরণ, দক্ষতা, কার্যক্ষমতার পরিবর্তন। নির্দিষ্ট সময় পর্যন্ত মানবজীবনে বর্ধন সাধিত হয়। আর জন্ম হতে মৃত্যু পর্যন্ত বিকাশ হয়। বর্ধনের গতি ঊর্ধ্বমুখী। জীবনের এক এক পর্যায়ে এক এক রকম বিকাশ হয়। বর্ধনের সীমারেখা রয়েছে। বিকাশের নির্দিষ্ট সীমারেখা নেই। এ সকল আলোচনা হতে ছাত্রীরা বুঝতে পারে, বিকাশ ও বর্ধন দুটি ভিন্ন পরিবর্তন।
4 views
Answered