1 Answers
যোগসাধনা মুক্তিলাভের একটি বিশেষ উপায়। দেহকে সুস্থ ও মনকে শান্ত রাখতে এবং ধর্মসাধনার ক্ষেত্রে যোগের গুরুত্ব অপরিসীম। দেহকে সুস্থ ও মনকে শান্ত রাখতে এবং ধর্মসাধনার ক্ষেত্রে যোগের গুরত্ব অপরিসীম। যোগসাধনা দ্বারা হৃদরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, এ্যালার্জি ইত্যাদির হাত থেকে মুক্তি পাওয়া যায়। যোগ দ্বারা ইন্দ্রিয় এবং মনের নিগ্রহ হয়, যম-নিয়মাদি অষ্টাঙ্গযোগের অভ্যাসের দ্বারা সাধক পরমাত্মা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়ে ওঠেন। ব্যাসদেব বলেছেন, 'যোগই হলো এক অর্থে সমাধি।' যোগীদের মধ্যে কেউ কেউ যোগসাধনায় কেবল যোগ ঐশ্বর্য লাভ করেই তৃপ্ত হন; আবার কেউ কেউ কঠোর তপস্যায় মায়াপাশ ছিন্ন করে পুনরায় যোগশক্তির মাধ্যমে বিশ্বজনের কল্যাণ সাধনে ব্রতী হন। তাঁরা আত্মসমাহিত হয়ে মোক্ষলাভ করেন। যে যোগী অহিংসাব্রত পরায়ণ হয়ে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ করতে পারেন তিনি যোগবলে মুক্তি লাভ করতে পারেন। যোগীগণ - জগতের কোনো আসক্তি, কোনো মমতাতেই বিচলিত হন না। দেহ অবসানে তিনি মোক্ষলাভ করে বিলীন হন।