1 Answers
যোগসাধনার সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। ধারণা মনকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর সুযোগ করে দেয়, আর ধ্যানে সে সুযোগ অবিচ্ছিন্ন থাকে। সমাধিতে এসে যোগীর ধ্যানলব্ধ চিত্তে স্থিরতা আরও গভীর হয়। সমাধিতে যোগীর চিত্ত আরাধ্য বস্তুতে সম্পূর্ণভাবে লীন হয়ে যায়। সে সময় যোগীর চিত্তটি স্থির নিষ্ক্রিয় অবস্থায় উন্নীত হয়। তখন ধ্যান-কর্তা, ধ্যানের বিষয় এবং ধ্যান প্রক্রিয়া এ তিনটি মিশ্রিত হয়ে একাকার হয়ে যায়। এ একাকার অবস্থায় ধ্যানীর নিজস্ব কোনো অনুভূতি থাকে না; আরাধ্য বস্তুর সঙ্গে একীভূত হয়ে যায়। এটাই সমাধির চরম অবস্থা।
6 views
Answered