1 Answers

"যোগই হল এক অর্থে সমাধি”- ব্যাসদেবের এই উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ।

দেহ সুস্থ ও মনকে শান্ত রাখতে এবং ধর্ম সাধনার ক্ষেত্রে যোগের গুরুত্ব অপরিসীম। যোগের মাধ্যমে পাচনতন্ত্র সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। যার ফলে শরীর সুস্থ ও হালকা এবং স্ফূর্তিদায়ক হয়ে ওঠে। যোগসাধনা দ্বারা হৃদরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, এ্যালার্জি ইত্যাদির হাত থেকে মুক্তি পাওয়া যায়। যৌগিক ক্রিয়ার দ্বারা মেদের পাচন হয়ে শরীরের ওজন কমে এবং শরীর সুস্থ ও সুন্দর হয়ে ওঠে। স্থূলকায় মানুষের শরীর ও মন সুস্থ ও সুন্দর রাখার জন্য যোগের বিকল্প নেই। যোগ দ্বারা ইন্দ্রিয় এবং মনের নিগ্রহ হয়। যম- নিয়মাদি অষ্টাঙ্গযোগের অভ্যাসের দ্বারা সাধক পরমাত্মা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়ে ওঠেন। পুরাকালে মুনি-ঋষিগণ যোগসাধনার বলেই শরীর সুস্থ সবল রাখতেন। যোগাসনের মাধ্যমে তারা নীরোগ থাকতেন। ধ্যানে, তপ-জপে এবং প্রাণায়ামে নিজেদের সুস্থ-সবল রাখতেন এবং দুশ্চিন্তাহীন মনের অধিকারী হতেন। যোগীদের মধ্যে কেউ কেউ যোগসাধনায় কেবল যোগ ঐশ্বর্য লাভ করেই তৃপ্ত হন; আবার কেউ কেউ কঠোর তপস্যায় মায়াজাল ছিন্ন করে পুনরায় যোগশক্তির মাধ্যমে বিশ্বজনের হিতে কল্যাণ সাধনে ব্রতী হন। তাঁরা আত্মসমাহিত হয়ে মোক্ষলাভ করেন।

সুতরাং আমরা ব্যাসদেবের সাথে একমত হয়ে বলতে পারি, যোগই হলো- এক অর্থে সমাধি।

4 views

Related Questions