1 Answers
যোগসাধনার মাধ্যমে শরীর সুস্থ রাখার পাশাপাশি ব্রহ্মদর্শন লাভ সম্ভব। ডক্টর সম্পূর্ণানন্দ বলেছেন, যোগই হলো আধ্যাত্মিক কামধেনু।” অর্থাৎ যোগসাধনার মাধ্যমে সুস্থতার পাশাপাশি সৃষ্টিকর্তার দর্শন সম্ভব। উদ্দীপকের বর্ণনায় মৃণাল শহরে বাস করে। শহরের ব্যস্তময় জীবনযাপন করে বিরক্তবোধ করে একটি নিরিবিলি জায়গায় গিয়ে একটু স্বস্তি নেবে তারও কোনো উপায় নেই শুধু গাড়ি-বাসের শব্দ আর লোকজনের আনাগোনা। একদিন সে জানল যে এসব কর্মব্যস্ত জীবনে কোনোভাবেই পরকালে মুক্তির কর্ম করা যাবে না। আর পরকালে মুক্তির জন্য জীবাত্মাকে পরমাত্মায় সংযোগ সাধন করতে হলে নিরিবিলি জায়গায় একমনে যোগাসন করতে হবে। কারণ যোগই হচ্ছে আধ্যাত্মিক কামধেনু।
9 views
Answered