1 Answers
আলোচ্য উদ্দীপকে মৃণাল বিদেশ থেকে আসার পর দেখতে পেল তার বাবার মৃতদেহ বরফ দিয়ে ঢাকা আছে। সে আসার পর মৃতদেহটিকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা আবৃত করে শ্মশানে নিয়ে যাওয়া হলো। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হলো এবং মৃণাল স্নান করে এসে বাবার মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করাল।
স্নানের পর মৃতদেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দিল। এরপর দুই চোখে, দুই কানে, নাকের দুই ছিদ্র ও মুখ এ সপ্তছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করল। তারপর পিন্ডদান করল। এরপর আমকাঠ বা চন্দন কাঠ দিয়ে চিতা সাজালো। সেখানে মৃণাল নিজেও দুটি কাঠ রাখল তারপর মৃতদেহ চিতায় শোয়ালো।
5 views
Answered