1 Answers
আলোচ্য উদ্দীপকে সুবল ও অনুরাধার আরাধনার দেবতা ছিলেন কার্তিক। তারা নয় বছরের বিবাহিত জীবনে সন্তানের মুখ দেখতে পারে নি। আর তা নিয়ে তাদের সংসারে অনেক অশান্তি ছিল। সন্তান লাভের আশায় তারা দেবতা কার্তিকের পূজা করে। কারণ এ পূজার মাধ্যমে দম্পতিরা সন্তানসন্ততি প্রার্থনা করে থাকেন। কথিত আছে, দেবকী কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেন। কার্ত্তিক সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং অনেক শক্তিশালী ছিলেন। তাই কুমার কার্তিকের পূজা করলে তিনি জীবদের তার নিজের মতো সন্তান দান করেন। অনুরাধা ও সুবল দেবতা কার্তিকের পূজার মাধ্যমে পুত্র সন্তান লাভ করে। তাই কার্তিকের কৃপায় তাদের সংসার পরিপূর্ণ হয়ে ওঠে।
5 views
Answered