1 Answers

মানুষের বিবাহিত জীবন সফল ও সার্থক হয় সন্তান লাভের মাধ্যমে। সব পুরুষই প্রত্যাশা করে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার। আর নারী জীবনের পূর্ণতা পায় মাতৃত্বে। পৃথিবীতে পিতামাতার শ্রেষ্ঠ সম্পদ হল সন্তান। আলোচ্য উদ্দীপকে সুবল ও অনুরাধার বিবাহিত জীবন নয় বছরের হলেও তারা সন্তানের বাবা- মা হতে পারে নি। এ কারণে তাদের সংসারে সবসময় অশান্তি লেগেই থাকত। আত্মীয়স্বজন বিভিন্ন সময়ে সন্তান হয় না বলে তাদের সমালোচনা করত। অনুরাধার শাশুড়ি সুবলকে দ্বিতীয় বিবাহের কথাও বলত। পাড়াপ্রতিবেশীরা অনুরাধাকে বন্ধ্যা ও অপয়া বলে ডাকতে শুরু করে। অপয়া বলে তার কোলে কারও বাচ্চা দিতে চাইত না। অনুরাধা কান্নাকাটি করে দেবতা কার্তিকের কাছে সন্তান ভিক্ষা চায়। দেবতা তার ডাকে সাড়া দেন এবং অনুরাধা সন্তান লাভ করে। তার সংসার আবার সুখেশান্তিতে ভরে ওঠে। বাচ্চাকে নিয়ে তারা খেলে, বাচ্চার হাসিকান্নায় তারা আবেগে আপ্লুত হয়। সন্তানকে নিয়ে তারা স্বপ্ন দেখতে শুরু করে। সন্তানকে পেয়ে তারা বেঁচে থাকার অবলম্বন খুঁজে পায়।

4 views

Related Questions